1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ফকিরহাটে মায়ের উপর অভিমান করে মেয়ের আত্মহত‍্যা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় আদরী খাতুন (১৯) নামের এক কলেজ ছাত্রী ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।সে ফকিরহাট উপজেলার লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গালর্স স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী।রোবিবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত কলেজ ছাত্রী আদরী খাতুন উপজেলার লখপুর গ্রামের মৃত মো. নুর ইসলামের মেয়ে।পুলিশ ও নিহতের পরিবার জানান, রোববার সকাল ৯টার দিকে আদুরী খাতুনের সকালের খাবার তৈরী না করে তার মা রাস্তার কাজে চলে যান। এতে মায়ের উপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। কিছু সময় পর আদুরীর মা বাড়ি এসে মেয়েকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক আদুরী খাতুনকে মৃত বলে ঘোষনা করেন।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park