1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

ফকিরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিশু সহ নিহত-২

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এসময় মোরটসাইকেলে থাকা মাও গুরুত্বর আহত হয়েছেন।খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, শনিবার (২২ জুন) সকাল ৯টায় পটুয়াখালী থেকে মোটরসাইকেল যোগে তারা তিনজন মোটরসাইকেলে যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন।ফকিরহাট উপজেলার মাহদেবের দোকান এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশুপুত্র ঘটনাস্থলেই নিহত হন। এসময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫) গুরুত্বর আহত হন। তার অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park