1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পুলিশ কনস্টেবল পরীক্ষায় ভাইবা দিতে এসে ৩জন গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) বোর্ড থেকে তিন প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।এদের প্রত্যেকের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছে অজ্ঞাত কেউ।শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় মানিকগঞ্জ পুলিশ লাইনে মৌখিক পরীক্ষার নিয়োগ বোর্ডের জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্য উত্তর দেওয়ায় বোর্ড সদস্যদের এই তিন প্রার্থীর প্রতি সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছে অজ্ঞাতক কেউ- এ বিষয়টি স্বীকার করেন তারা।আজ (৩০ নভেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার তালুক নগর এলাকার বাবু খানের ছেলে মো. শামীম খান(১৯); রোল নং-৪৯১০৪৬৩, ঐ এলাকার মতিন খানের ছেলে মো. ইসমাইল খান(১৮); রোল নং-৪৯১০৭৫২, একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন(১৮); রোল নং-৪৯১০৭৭৪।পুলিশ জানায়, চলতি মাসের ২২ তারিখে কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য শুক্রবার সকালে পুলিশ লাইনে ভাইবা পরীক্ষার জন্য আসেন তারা। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বোর্ড সদস্যদের অসামঞ্জস্য মনে হলে তারা তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন প্রার্থী তাদের লিখিত পরীক্ষা অন্য কেউ প্রক্সি দিয়েছে বিষয়টি স্বীকার করেন।পুলিশ আরো জানায়, লিখিত পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য শামীম এবং ইসমাইলের কাছ থেকে ১০ হাজার এবং নাজমুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে চক্রটি। চাকরি পাওয়ার পর প্রত্যেকেরই ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ছিল চক্রটিকে।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, ‘নিয়োগ বোর্ডের পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর সাথে যে চক্রটি কাজ করেছে তাদেরও খোঁজা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park