1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

পাবনা আমিনপুর থানার সিএনজি চালক ইমরান হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন 

  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

 

আব্দুল্লাহ আল মোমিন,পাবনা:পাবনা জেলার  আমিনপুর থানায় সিএনজি চালক ইমরান হত্যা মামলায় ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের জেল দিয়েছে পাবনা স্পেশাল জজ আদালত।সোমবার (১২ই আগস্ট) দুপুরে পাবনা  বিশেষ জজ আদালতের বিচারক সিনিয়র জেলা জজ আহসান তারেক এ রায় প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক (পিপি)।আসামিদের মধ্যে জগন্নাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম (৩৫) , লোকমানের ছেলে মোকছেদ আলী (৪৫) ,  ফজলুর ছেলে মুক্তার হোসেন (৩৫) এই  তিনজন উপস্থিত ছিলেন। অপর দুই আসামি  রাজনারায়ন পুর গ্রামের  বাছেদের ছেলে আপেল মাহমুদ(৪১), ও মজিদের ছেলে জাহিদ (৫০)পলাতক রয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত (১৪-০৭-২০১৫ ইংরেজি) তারিখ রাতে ইমরানকে ফোন করে সিএনজি ভাড়া নেয়  জগন্নাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম। পরে আবুল কালাম কাশিনাথপুর বাজার থেকে তার সহযোগী চারজনকে তুলে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায় । ঘটনার একদিন পর  আমিনপুর থানার চক কৃষ্ণপুর মুজিব বাঁধের পাশে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  লাশটি উদ্ধার করে। এদিকে বিষয়টি জানাজানি হলে নিহত ইমরানের বাবা কালু সরদার তার ছেলে ইমরানের লাশ বলে সনাক্ত করেন।পরবর্তীতে  ইমরানের বাবা কালু সরদার আমিনপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে মামলার প্রধান আসামি আবুল কালামকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দী নেয়, দীর্ঘ ১০ বছর মামলা পরিচালনা করে বিচারক সাক্ষীপ্রমাণাদি বিশ্লেষণ করে এ রায় প্রদান করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park