1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

পাবনায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

 

পাবনা (সদর)প্রতিনিধি।। পাবনা সদর উপজেলার লস্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বর মহাসড়কের পাশ থেকে প্রায় ৫৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই ঐ ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন।এলাকার সবাই মানসিক ভারসাম্য ভেবে খাবার দিতেন।ঠিকানা জানতে চাইলে অবাক দৃষ্টিতে চেয়ে থাকতেন। হঠাৎ গতকাল সকালে স্থানীয়রা লস্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বর মহাসড়কের পাশে জ্ঞানহীনভাবে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ গিয়ে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠান।এ বিষয়ে পাবনা সদর থানার ওসি রওশন আলী মুঠো ফোনে বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি,লাশ মর্গে রাখা হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আজই ময়না তদন্ত শেষে লাশ সমাধী করার জন্য স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park