1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব (যশোর)  প্রতিবেদক : পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার বাতিলসহ ৫দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত‌ হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সচেতন ছাত্রসমাজ যশোরের উদ্যোগে মানববন্ধনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি সিটি কলেজ, এম এম কলেজ, পলিটেকনিক কলেজ, মেডিকেল কলেজসহ বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সমকামিতার স্বীকৃতি, অধিকার নয় বিকৃতি। ফলে জাতীয় পাঠ্যপুস্তক সংস্কার কমিটিতে মানবতার জন্য হুমকি ট্রান্সজেন্ডার মতবাদের ধারকবাহকদের বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদদের সম্পৃক্ত করতে হবে।তারা আরো বলেন, দেশের অভিভাবকবৃন্দকে ভবিষ্যৎ প্রজন্মের সভ্যতা ও সংস্কৃতির ব্যাপারে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। পাঠ্যপুস্তকে ভিনদেশী মতাদর্শ প্রচার করা যাবে না: যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি ও মূল্যবোধকে আঘাত করে।এলজিবিটি এবং জেন্ডার আইডিওলজিসহ ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কনটেন্ট বইতে রাখা যাবে না। একইসাথে গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে আগামী বছরের জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে, যেখানে ধর্মীয় অনুভূতির প্রতিফলন থাকতে হবে।মানববন্ধনে বক্তৃতা করেন প্রফেসর ফিরোজ আহমেদ,‌ মুফতি আমানুল্লাহ কাসেমী, যবিপ্রবির শিক্ষার্থী আব্দুল আহাদ, মাসুদ রানা, এম এম কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন, পলৈটেকনিক কলেজের শিক্ষার্থী হাসিবুর রহমান, জারিফ হোসেন, কওমী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ মাসুম ও সিটি কলেজের শিক্ষার্থী তারিক উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park