1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার পাইকগাছায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সহ আটক-৯

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে দুই জন সাজাপ্রাপ্ত ৬ জন পরোয়ানাভুক্ত সহ নিয়মিত মামলার ১ জন মিলিয়ে মোট ৯ জন কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকল আসামিদের রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কুমখালী গ্রামের অজয় কৃষ্ণ মন্ডলের ছেলে কমলেশ মন্ডল কে ৪ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয়।এছাড়াও তেলিখালী গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ ইমরান হোসেন কে সাজাপ্রাপ্ত দায়ে আটক করা হয়েছে। অপরদিকে একই রাতে পরোয়ানাভুক্ত এর দায়ে মোঃ আকবর শেখ, মোঃ ইমদাদুল গাজী,মোঃ হাসেম সরদার, মোঃ নাজমুল গাজী, খোকন গাজী ও নিয়মিত মামলায় আরো ১ জন আটক করেছে থানা পুলিশ।এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল আসামিদের রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park