1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

 

বিশেষ প্রতিবেদক।।পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া। আজ রবিবার বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজ পরীক্ষা শেষে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় উত্তেজিত জনতা নিষিদ্ধ সংগঠনের এই ছাত্রলীগের নেত্রীকে মারধর করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেত্রী প্রিয়া। এ সময় তাকে পরীক্ষাকেন্দ্রে অন্যান্য পরীক্ষার্থীরা চিনে ফেললে কলেজটিতে হট্টগোল বেধে যায়। পরে কলেজের শিক্ষকরা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক প্রিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park