1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার-৬

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।ইলিশ অভয়াশ্রম ২০২৬ উপলক্ষে প্রথম দিনেই শরীয়তপুরের সখিপুর থানা নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি (নিরস্ত্র) মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে গোসাইরহাট এলাকাদিন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।রবিবার (০১ মার্চ ) ভোরে নদীতে বিশেষ অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধনকালে ৪ জন জেলেকে কারেন্ট জালসহ আটক করা হয়। আটক জেলে, ১/ আহিম আলী (৫৫), পিতাঃ আলী হোসেন ঢালী, ২/ মোজ্জাফর (৩৫),পিতা-মৃত নূরজ্জামান, উভয় সাং-কুচাইপট্টি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড, ৩/ আব্দুল মালেক (৫৫), পিতা-মৃত শহিদ আলী, সাং-বইখুলা,কুচাইপট্টি ইউনিয়ন ২ নং ওয়ার্ড, ৪/ হোসেন মাঝি (৫৩), পিতা-মৃত রবিউল্লাহ মাঝি,সাং- কোদালপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড। ৪ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়।উক্ত অভিযানে নদীপথে বেপরোয়া গতিতে জাহাজ চালানোর জন্য ০১টি বাল্কহেড আটক করে ০২ জন আসামীর বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা প্রধান করা হয়।আসামী ১/ মোঃ জাহাঙ্গীর হোসেন (৫৭), পিতা-মৃত আব্দুল গনি তালুকদার, সাং- নান্দুহার, ৪ নং ওয়ার্ড , ইউনিয়ন সুঠিয়াকাঠি,থানা নেছারাবাদ,জেলা পিরোজপুর, ২/ মোঃ ইসমাইল হোসেন (২৯),পিতাঃ সিদ্দিকুর রহমান, নোয়ারাই ইসলামপুর, ২ নং ওয়ার্ড, ইউনিয়ন নোয়ারাই,থানা ছাতক,জেলা সুনামগঞ্জ।নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করা হচ্ছে, নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। এবং অভিযান পরিচালনা করে কারেন্ট জালসহ জেলে আটক করা হয়।নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির (নিরস্ত্র) মোঃ ইয়াছিনুল হক বলেন, জেলে ও মৎস্য পেশার সাথে জড়িত সকল ব্যক্তিদেরকে ইলিশ অভয়াশ্রম অভিযান ২০২৬ এর বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং সরকার কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করেন।তিনি আরও বলেন, নদীপথে নরসিংহপুর নৌ পুলিশের সকল ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park