1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার ২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। এরই মধ্যে নয়াপল্টন নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এখনো আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো নয়াপল্টন। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করছেন।বেলা ২টায় দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই নয়াপল্টন এলাকায় এসেছেন। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park