1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

নড়াইলে মানহানির মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। নড়াইলে বিগত ২০১৬ সালে দায়েরকৃত একটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদেী হাসান এ খালাস আদেশ দেন।বেগম খালেদা জিয়ার আইনজীবী এড. ইকবাল হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যকে বিভ্রান্তি মূলক আখ্যা দিয়ে ঐ বছরের ২৪ ডিসেম্বর জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের মো.ইউসুফ ফারুকীর মো. রায়হান ফারুকী ইমাম নামে এক ছাত্রলীগ নেতা বাদি হয়ে বিএনপির দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মানাহানির মামলা দায়ের করেন।তবে এ মামলার বাদি আদালতে উপযুক্ত কারণ উপস্থাপন ছাড়া দীর্ঘ দিন অনুপস্থিত এবং মামলার কোনো তদবির না করায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে আদালত মামলাটি খারিজ করে অভিযুক্ত বেগম খালদা জিয়াকে খালাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park