1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দোয়ারাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি দোকান ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

 

সাগর তালুকদার,সুনামগঞ্জ প্রতিনিধি।।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। (২৪ আগস্ট) শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।মঙ্গলপুর বাজারের কয়েকজন ব‍্যবসায়ীর কাছ থেকে জানান কিভাবে আগুনের সুত্রপাত ঘটে আমরা তা বলতে পারব না। আগুনের গতি ভয়াবহ হয়ে এক দোকান থেকে আরেক দোকানে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। প্রথমে বদরুল ইসলামের ঘরে আগুনের ঘটনা ঘটে পরে এক এক করে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বদরুলের দোকানে প্রায় কয়েক লক্ষ টাকা মাল ( ভূষি মাল জাতী ) পুড়ে, তার পর ডাক্তার আব্দুল হামিদের ফার্মেসীর দোকানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার ঔষধ সামগ্রী এবং নগদ কিছু টাকা সহ প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার বাকির খাতা পুড়ে যায়। আল আমীনের দোকানে প্রায় দশ/ বারো লক্ষ টাকার পন্য সামগ্রী পুড়ে যায়। ক্ষয়ক্ষতি দোকানের ধরন, ১। আব্দুল জব্বার পোল্ট্রি , ২। শামসুল ইসলাম ফার্মেসী, ৩। বদরুল ইসলাম ভূষি মাল, ৪। ডা: আব্দুল হামিদ ফার্মেসী, ৫।নুরুল হক পোল্ট্রি, ৬। আল আমীন হার্ডওয়‍্যার।এই ভাবে ৬ টি দোকানে প্রায় কোটি টাকার পন্য সামগ্রী পুড়ে যায়।আগুনের গতি এতো ভয়াবহ ছিলো যে মানুষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। প্রায় ঘন্টা খানিক আগুন তার ইচ্ছা মতে জ্বলে সব কিছু ছাই করে দেয়। যদিও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলো কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাড়ায়। তাই এই সময় দক্ষিণ দোয়ারার মানুষ দোয়ারাবাজার দক্ষিণ পাড়ে একটি ফায়ার সার্ভিস হওয়ার দাবি তুলেন সবাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park