1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে হবে, আলহাজ্ব আলী আজগর লবী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন খুলনা -২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলহাজ্ব আলী আজগর লবী। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২৪) সন্ধ্যা ৭ টায় রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে খুলনা বিভাগীয় সমিতি ঢাকার উদ্যোগে মিলনমেলা ও নৈশভোজের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন পদ্মার ওপার ১০ টি জেলা-খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও চুয়াডঙ্গা জেলার ঢাকায় বসবাসকারী অধিবাসীদের মধ্যে পারস্পারিক সোহার্দ্য-সম্প্রিতী, একে অপরের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি, ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে সখ্যতা গড়ে তুলে সুখে-দুঃখে সহযোগিতার মনোভাব নিয়ে আগামীর পথে এগিয়ে চলার জন্য প্রতিষ্টিত খুলনা বিভাগীয় সমিতি ঢাকা” এখন অনন্য উচ্চতায় সমাসীন। সাবেক সচিব কেএম নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠানের আহবায়ক মোঃ রিপন তরফদার নিয়াম। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান আরজু, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সমিতির সম্মানিত সদস্য ড. মোহাম্মদ বিল্লাল হোসেন খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব,সমিতির সম্মানিত সদস্য, মো: আশরাফ হোসেন,শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানজিলা খানম,ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব:) ফরিদুল আকবর,গাজী টিভির এক্সিকিউটিভ প্রডিউসার ডঃ মোহাম্মদ বাইজিদ মোড়ল, বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা সমিতি ঢাকার” সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা,বাংলাদেশ ওয়ার্ড মাস্টার অ্যাসোসিয়েশনের মহাসচিব আব্দুল গফুর,দেশার নির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম,ব্রাইট টেকনোলজি হোম লিমিটেডের নাসিরুল ইসলাম,আলহাজ্ব লায়ন মো: মাসুদুর রহমান,সমিতির সহ-সভাপতি সাবেক জজ মো: লুৎফর রহমান, সমিতির সহ-সভাপতি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান,মিজানুর রহমান মিজু,সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম মুস্তাফিজুর রহমান,যুগ্ম মহাসচিব লায়ন খান রবিউল ইসলাম রবি,যুগ্ম মহাসচিব লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ), সম্মানিত সদস্য সাংবাদিক আবু হেনা মুক্তি।অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের তত্ত্বাবধায়ক এহসান,গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সুপারেন্টেনডেন্ট এবং সমিতির সম্মানিত সদস্য মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাহাত মুসলেমিন,আব্দুস সালাম,শহীদুল ইসলাম,লায়ন শাহেদ হোসেন,এসকে জামান,অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান,মনজুর হোসেন ইশা,বাংলা সিটি (পিএলসি) পরিচালক মোহাম্মদ শাহজাহান,বিসিপি এম আনিসুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park