1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় চয়নিকা ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে আহত ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য

দেশের সকলকে ইন্টারনেট ফ্রি করে দিলো গ্রামীণফোন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর। কোনো ধরনের রিচার্জ কিংবা প্যাক কেনা ছাড়াই কোম্পানিটি গ্রাহকদের ইন্টারনেট চালানোর সুযোগ দিয়েছে।এই সুযোগের আওতায় আজ শুক্রবার (৯ আগস্ট) এবং আগামীকাল শনিবার (১০ আগস্ট) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট চালাতে পারবেন গ্রাহকরা।আজ শুক্রবার (৯ আগস্ট) কোম্পানির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়।এতে বলা হয়েছে, এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।আরও বলা হয়েছে, এই সুবিধা ভোগ করতে কোনো রিচার্জ লাগবে না। তবে এটি শুধুমাত্র ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে গ্রামীণফোন। এ ছাড়া এখন বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডাটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে- গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক এবং টেলিটক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park