1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

খুলনার দিঘলিয়ায় তথ্য আপার ১০৯তম উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ বিশেষ প্রতিবেদক।।খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে মঙ্গলবার (২৫ জুন) সকালে তথ্য আপার ১০৯ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।দিঘলিয়া উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুন এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল করিম।তথ্যসেবা কর্মকর্তা সাইদা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াহিদ মুরাদ ও পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল রেসকিউ টিমের সদস্য মোহাম্মদ আকিব হোসেন।বিভিন্ন বয়সের ৫০ জন গ্রামীণ নারীর উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন, তথ্য সেবা সহকারী লুৎফুন্নেছা, নুসরাত জাহান এবং দিঘলিয়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক রানা মোল্লা।অতিথিরা বৈঠকে আগত গ্রামীণ নারীদের স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ, বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park