1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

তালতলীতে ঘের দ্বন্দ্বে মারামারির ঘটনায় ২ পক্ষের পৃথক মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

 

আবুল হাসান, নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে জমি ও মাছের ঘের দখল চেষ্টার ঘটনায় দু’পক্ষের মারামারির ঘটনা ঘটে। এতে আ.রব নামক এক ব্যাক্তি হাসপাতালে ভর্তি হয় এবং অপরপক্ষের সাইদুর রহমান নামের এক ব্যাক্তির পা ভাঙ্গাসহ ৩ জন গুরুতর আহত হয়। উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পূর্ব ঝাড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।সরেজমিন গিয়ে জানা গেছে, আ. রব আওয়ামী লীগের প্রবীণ নেতা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে সরকারি খাল ও খাস জমি দখল করেছেন। তার দখলদারত্ব থেকে বাদ পড়েনি প্রবাসী ভাতিজা ইব্রাহিম সুমনও। শুধু তাই নয়, বন বিভাগের একাধিক গাছ কর্তন ও গোপনে ক্রয়-বিক্রয়ের অভিযোগও তার বিরুদ্ধে বিরল। গত ৬ আগষ্ট মোস্তফা নামক এক লোকের মাছের ঘের দখল করতে গেলে সেখানে দু’পক্ষের মারামারির ঘটনা ঘটে। এঘটনায় তাদের ২ পক্ষের পৃথক ২ টি মামলা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে উভয় পক্ষের মামলা এফআইআরের নির্দেশ দেয়।ঘের মালিক মোস্তফা জানায়, গত ৬ আগষ্ট ১২ টার দিকে খবর পাই আমার ঘেরের মাছ শিকার এবং জোরপূর্বক বেদখল করতে যায় শাহিন এবং তার পিতা আ.রব সহ ৮-১০ জন।আমরা বাঁধা দিতে গেলে পূর্বপরিকল্পিত ভাবে আমাদের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আঘাত করে। আমার মাছ শিকার করে নিয়ে যায়। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। এদিকে মারামারির ঘটনা অস্বীকার করে আ.রবের ছেলে শাহিন বলেন, আমরা কাউকে মারধর করিনি। এটা সম্পন্ন মিথ্যা। ওরা কোনো কারন ছাড়াই অহেতুক আমার বাবাকে বেড় দিয়ে মারধর করে ঘেরের কাছে ফেলে রেখেছে।আমরা মামলা করেছি ওরাও কাউন্টার মামলা করেছে।তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, আদালতের নির্দেশে পৃথক ২ টি মামলা এফআইআর করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park