1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।। আগামীকাল সোমবার সকালে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন। তার সফরকে ঘিরে খুলনায় সাজ সাজ রব। উজ্জীবিত নেতাকর্মীরা। জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। খুলনার সর্বস্তরের জনগণ তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষা করছে। খুলনা মহানগর ও জেলা বিএনপি এই জনসভার আয়োজক।রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপি নেতারা।প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সোমবার বেলা ১২টায় খুলনায় আসবেন। জনসভা সফলে সকল ব্যাপক প্রস্তুতি চলছে। চলছে প্রচার-প্রচারণা। মঞ্চ নির্মাণ, মাঠ প্রস্তুত, শৃঙ্খলা কমিটিসহ একাধিক কমিটি কাজ করছে। জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার সংসদ সদস্য প্রার্থীসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে। শুধু জনসভার মাঠ নয়, গোটা নগরীতে মানুষের সমাগম ঘটবে।প্রেস ব্রিফিংয়ে বলা হয়, দীর্ঘদিন পর তারেক রহমান খুলনায় আসছেন। সবাই অপেক্ষায় করছে প্রিয় নেতাকে বরণ করে নিতে। প্রেস ব্রিফিংয়ে খুলনাবাসীর বিভিন্ন দাবি জনসভায় তুলে ধরা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তৃতা করেন খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বাপ্পি।মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেসিসি’র সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মন্টু প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park