1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 

স্পেশাল করেসপন্ডেন্ট : ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে শিবিরের ঢাবি শাখার ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মো. আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।  বায়তুল মাল সম্পাদক তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ বর্ষের আলাউদ্দিন আবিদ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রচার ও মিডিয়া সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের হোসাইন আহমাদ জুবায়ের এবং আইন ও মানবাধিকার সম্পাদক আইন বিভাগের রিয়াজুল মিয়া।২০১৮-১৯ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের মহিউদ্দিন খান সাংগঠনিক সম্পাদক, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক পদে আছেন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরান হোসাইন, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক আরবী বিভাগের হামিদুর রশিদ জামিল,  সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আরবি বিভাগের নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ বর্ষের মো. আনিছ মাহমুদ ছাকিব এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের হাসান মোহাম্মদ ইয়াসির ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ২০১৯-২০ বর্ষের অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল আমিন স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদে আছেন।এ বিষয়ে শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, আমাদের সংগঠনের গঠনতন্ত্রে কোনো নির্ধারিত পদসংখ্যা নেই। আমাদের কিছু বিভাগ রয়েছে। সেগুলো পরিচালনার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়। দেখানোর জন্য কোনো পদ দেওয়া হয় না। ফলে প্রতিবছর প্রয়োজন অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়। এখানে দেখানোর জন্য কোনো সহ-সভাপতি, সহ-সম্পাদক পদ নেই। প্রতিবছরই পদ সংখ্যা কাছাকাছি থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park