1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি সুজন কারাগারে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট : চাঁদাবাজি, ভূমি দখল ও হত্যা মামলায় জামিনের আবেদন না মঞ্জুর করে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন ও নিত্যানন্দ রায় এই আদেশ দেন। চাঁদাবাজি, ভূমি দখল ও হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনকে পৃথক দুটি আদালতে তোলা হয়।এর আগে ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন হাবিবুল ইসলাম বাবলু নামের এক ব্যক্তি।ওই মামলায় দবিরুলের ছোট ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীমের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।মামলার অভিযোগে বলা হয়, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি মৌজায় প্রায় ৯০ একর জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন হাবিবুল ইসলাম বাবলু। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম সুজনসহ আসামিরা বাদীর কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন।এ ছাড়াও গত ৫ আগস্ট ঠাকুরগাঁও রোডে ৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী এড. জয়নাল আবেদিন জয় বলেন, যেহেতু এটি হত্যা মামলা এবং তদন্তের প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা তার রিমান্ডের আবেদন করতে পারেন, সেই বিবেচনায় বিজ্ঞ আদালত তাঁকে জামিন না ম্ঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park