1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩

ঝিকরগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডাঃ মোঃ তৌহিদ্দুজামান তুহিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

ঝিকরগাছা প্রতিনিধি।।যশোরের ঝিকরগাছায় কৃষিই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন যশোর ৮৬-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন।২০২৩-২৪অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ও প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলা কৃষি অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সমাদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন।একই অনুষ্ঠানে ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকের হাতে তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park