1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ঝিকরগাছায় বজ্রপাতে কাঠুরিয়ার মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

 

জহিরুল ইসলাম,ঝিকরগাছা যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার আনুমানিক বেলা দেড়টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম শাহিন হোসেন (৩৫)। তিনি পেশায় কাঠুরিয়া। শাহীন উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আবু জাফরের ছেলে।বারবাকপুর গ্রামের মো. আতিক হাসান বলেন, এদিন দুপুরে শাহীন বারবাকপুর গ্রামে গাছ কাটার কাজ করছিলেন। এ সময়ে হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর সাথে থাকা শাহ আলম নামের অপরজন সামান্য আহত হয়েছেন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।অপরদিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের গুচ্ছগ্রামপাড়া আব্দুল মান্নানের স্ত্রী ফতেমা বেগম বাড়িতে কাজ করার সময়ে বজ্রপাতে আহত হন। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহিম আলী বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park