1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় নিহত ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

 

জহিরুল ইসলাম ঝিকরগাছা প্রতিনিধি।।যশোর বেনাপোল মহাসড়কের বেনেয়ালি ব্রাক অফিসের সামনে ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আলমগীর হোসেন (৩০) নামে অপর একজন আহত হয়েছেন।বুধবার (৩রা জুলাই) আনুমানিক রাত ৯ টার দিকে ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি ব্রাক অফিসের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।নিহত বিল্লাল হোসেন শার্শা উপজেলার জামতলা টেংরা গ্রামের আরজুল্যের সেজো ছেলে। তিনি টেংরা আলিম মাদ্রাসার নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। আহত আলমগীর হোসেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিল্লাল ও আলমগীর মোটরসাইকেল নিয়ে বেনেয়ালি ব্রাক অফিসের সামনে পৌঁছালে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে দুজনেই মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল হোসেনের মৃত্যু হয়। আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত দাস জানান সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক সনাক্তে কাজ চলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park