1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

জামতলা এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ : এলাকাবাসীর তদন্তের দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণখান থানার জামতলা বনবিথী ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, জমি দখল এবং প্রভাব খাটানোর একাধিক অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।এলাকাবাসীর দাবি, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল্লাহ মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অতীতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, ওই প্রভাবের কারণে তিনি মসজিদ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম, জমি সংক্রান্ত বিরোধ এবং স্থানীয় বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করে থাকেন বলে দাবি করা হচ্ছে।এলাকার কয়েকজন বাসিন্দা জানান, জামতলা বনবিথী এলাকার একটি জমি নিয়ে বিরোধের ঘটনায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। পরে ওই জমি প্রায় ৩ কোটি টাকার বেশি মূল্যে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।জমির প্রকৃত মালিক বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানা গেছে।এছাড়া কাঁচাবাজার ও জামতলা এলাকায় ময়লা ব্যবস্থাপনা ও বিট পুলিশিং ফোরাম কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগও উঠেছে। এলাকাবাসীর দাবি, এসব বিষয়ে দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন।অন্যদিকে, মাজিদ মুন্সি নামের আরেক ব্যক্তির বিরুদ্ধেও ময়লা পরিবহনকারী শ্রমিকদের কাছ থেকে মাসিক চাঁদা দাবির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।এছাড়া মাহিদ মুন্সি নামে এক যুবকের বিরুদ্ধেও অতীতে স্থানীয় কিছু রাজনৈতিক কর্মকাণ্ড এবং কিশোর গ্যাং সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন এলাকাবাসীর কয়েকজন।এলাকার সচেতন মহল মনে করেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা সামনে আসবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মতামত পাওয়া যায়নি।তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park