1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় চয়নিকা ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে আহত ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য

জন্ম নেয়া যমজ তিন সন্তানের বিল মওকুফ করল মুন্নু মেডিকেল কর্তৃপক্ষ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

 

রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শ্রাবণী আক্তার (২২) নামের এক গৃহবধূ। তাদের মধ্যে তিন সন্তানই সুস্থ আছে বলে চিকিৎসক জানিয়েছেন।২ আগস্ট  মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শ্রাবণীর তিন সন্তানের জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের জন্মে পরিবারটিতে নিয়ে এসেছে আনন্দের উপলক্ষ।নবজাতকদের বাবা মো. মেহেদী হাসান একজন গার্মেন্টস কর্মী, তিনি বলেন, ‘তিন  কন্যা সন্তান পেয়েছি। ঈদের খুশির চেয়ে বেশি খুশি আমরা এরপরও চিন্তায় পড়ে গিয়েছিলাম হাসপাতালের সকল ধরনের বিল পরিশোধের জন্য আল্লাহর রহমতে মুন্নু হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ম্যাডাম আমার অবস্থা জানতে পেরে এক লক্ষাধিক টাকা মাফ করে দিয়েছেন।এ বিষয়ে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর জুলফিকার আহমেদ আমিন বলেন,’মেডিকেল হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে চেয়ারম্যান মহোদয়ের পৃষ্ঠপোষকতায় এ ধরনের গরীব অসহায়দের জন্য অকাতরে সেবা প্রদান করে যাচ্ছেন।এটি শুধু এবারই প্রথম নয় এ ধরনের উদাহর বহু এর আগেও আছে। বিশেষ করে এই এলাকার মানুষ, যাদের আর্থসামাজিক অবস্থা ভালো না আর্থিক সংকটে থাকেন বিবেচনা করি এবং ভালো অংকের ছাড় দেই। প্রতি মাসেই মানব কল্যাণে ১৫ থেকে ১৬ লক্ষ টাকা আমরা এ ধরনের কার্যক্রমে ব্যয় করছি’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park