1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

চাঁদাবাজি মামলায় কেসিসির সাবেক কাউন্সিলর বিপ্লব কারাগারে

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 

খুলনা প্রতিনিধি : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৯নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা জাকির হোসেন বিপ্লবকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোনাডাঙ্গা থানার একটি ছিনতাই ও চাঁদাবাজি মামলায় জামিন নিতে গেলে সোমবার খুলনা মহানগর হাকিম-২ আদালতের বিচারক জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জাকির হোসেন বিপ্লব খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক এবং খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর জাকির হোসেন বিপ্লব, তার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফাহিম হোসেন ঐশ^র্য্যসহ ১০ জনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন শ্রমিক নেতা ইকলাস শেখ। তিনি মটর শ্রমিক ইউনিয়নের বিগত কমিটির সহ-সভাপতি ছিলেন।মামলার এজাহারে ইকলাস উল্লেখ করেন, নির্বাচন নিয়ে বিপ্লবের সঙ্গে তার বিরোধ ছিল। এ কারণে বিপ্লব বিভিন্ন সময় তার কাছে চাঁদা চাইতেন। গত ২২ সেপ্টেম্বর রাতে চাঁদার দাবিতে তাকে মারধর করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর সোনাডাঙ্গা থানায় তিনি মামলা করেন।প্রসঙ্গত, সম্প্রতি বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে বিপ্লবের বিরুদ্ধে আরও ৩টি মামলা হয়েছে। মামলা হলেও তিনি প্রকাশ্যেই কার্যক্রম পরিচালনা করতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park