1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

চাঁদাবাজি ও কেন্দ্র দখলের পায়তারা করলে “দিল্লি” যেতে হবে: সজীব ভূঁইয়া

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

তাহমিদ হামীম আলম,মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি।।মঠবাড়িয়ায় শাপলা কলিতে ভোট চাইলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।ড. শামীম হামিদীর ‘শাপলা কলি’ মার্কার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তার পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ভোট চান।জনসভাটি অনুষ্ঠিত হয় মঠবাড়িয়া উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে।বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের শাসনামলে যেখানে একটি দল চাঁদাবাজিতে জড়িত ছিল, বর্তমানে সেখানে তিন থেকে চারটি গ্রুপ একই অপকর্মে লিপ্ত রয়েছে।তিনি বলেন, এসব চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অংশ হিসেবে দল এই নির্বাচনী প্রক্রিয়ায় রয়েছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় তিনি বলেন, “যারা কেন্দ্র দখল করার পায়তারা করছেন, তাদের অবস্থানও কিন্তু দিল্লীতে হবে।”তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park