1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গ্যাস সংকট সাময়িক, সমাধানে নতুন এফএসআরইউ স্থাপনের আলোচনা চলছে : জ্বালানি উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি:গ্যাস সংকট সাময়িক, সমাধানে নতুন এফএসআরইউ স্থাপনের আলোচনা চলছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালযয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে (বিজয় মেলার মাঠে) গণভোটের প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা এমন বিরোধী দল চাই না, যাদের জেলে থাকতে হয় বা ১০১টি মামলা নিয়ে ঘরছাড়া থাকতে হয়। পরাজিত প্রার্থীরাও নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন—এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই, যেমনটি বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে রয়েছে।গ্যাস সংকট প্রসঙ্গে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, এলপিজি ব্যবসার ৯৮ শতাংশই বর্তমানে বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে, সরকারের হাতে রয়েছে মাত্র ২ শতাংশ। সাম্প্রতিক সংকটের বিষয়ে তিনি জানান, এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমদানিকারকরা জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে পূর্বে ব্যবহৃত জাহাজে এলপিজি আনা সম্ভব না হওয়ায় জাহাজ সংকট তৈরি হয়েছে, যার ফলে সাময়িক সমস্যা দেখা দিয়েছে।তিনি আরও বলেন, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে থাকা গ্যাসক্ষেত্রগুলোর মজুদ ধীরে ধীরে কমে আসছে। এই ঘাটতি মোকাবিলায় সরকার এলএনজি আমদানি করছে। তবে বিদ্যমান দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) দিয়ে সর্বোচ্চ ১১৮টি কার্গো আনার সক্ষমতা থাকলেও এ পর্যন্ত ১০৯টি কার্গো আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বেশি এলএনজি আমদানির জন্য নতুন একটি এফএসআরইউ স্থাপনের লক্ষ্যে বিদেশি অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে।গণভোট ও নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করছি এবং এর যৌক্তিকতা তুলে ধরছি।আমরা কাউকে হ্যাঁ বা না ভোট দিতে বাধ্য করছি না। অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি তিনটি—বিচার, নির্বাচন ও সংস্কার।” তিনি দাবি করেন, বর্তমান পরিবর্তন না এলে আগামী নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হতো এবং সেটিও কেমন হতো তা জনগণ জানে।তিনি আরও বলেন, এবার নির্বাচন হবে সম্পূর্ণ উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু। জনগণ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। সংবিধান অনুযায়ী জনগণই সকল ক্ষমতার উৎস।অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়ে উপদেষ্টা ফাওজুল কবির জানান, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে স্পষ্ট করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল বা প্রার্থী নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সর্বাত্মক সহযোগিতা করবে।তিনি বলেন, প্রথম ব্যালটে দেওয়া ভোট পাঁচ বছরের প্রতিনিধি নির্ধারণ করবে, আর গোলাপি ব্যালটে দেওয়া ভোট আগামী ২০ থেকে ৫০ বছরের জন্য জাতির ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে। এই গণভোটের মাধ্যমে আমরা কোন পথে যাব—সেটিই নির্ধারিত হবে।এর আগে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সব কর্মকর্তা, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে গণভোটের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park