1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

গণধর্ষণের আসামি দ্রুত সময়ে গ্রেপ্তার করলো পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

 

রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলা বেতিলা মিতরা ইউনিয়ন সৈয়দপুর এলাকায় এক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে গণধর্ষণ অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহিনুর ইসলাম ওরফে সানুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার আদলতে পাঠানো হয়েছে।গ্রেফতার মোঃ শাহিনুর ইসলাম ওরফে সানু পিতা মৃত হযরত আলী। তিনি মানিকগঞ্জ সদর থানার আউটপাড়া (সৈয়দপুর) এলাকার বাসিন্দা। মোঃ শাহিনুর ইসলাম ওরফে সানু এর নির্যাতনের শিকার ওই নারী পূর্ব পরিচিত হওয়ায় ভুক্তভোগীকে চাকরী দেওয়ার আশ্বাস দেয়। মোঃ শাহিনুর ইসলাম ওরফে সানু ও মোঃ আলামিন ভুক্তভোগীকে ঘোরাফেরার কথা বলিয়া গত ইং ২৪ আগস্ট বিকাল ০৩.০০ ঘটিকার সময় হরিরামপুর পদ্মার পাড়ে নিয়ে যায়। ঘুরাফেরা শেষে মোঃ শাহিনুর ইসলাম হাসপাতাল / ক্লিনিকে চাকরি দেওয়ার কথা বলিয়া ২৪ আগস্ট রাত ১০.০০ ঘটিকায় মানিকগঞ্জ বেতিলা মিতরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চকের সেচ মেশিন ঘরে নিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে মোঃ শাহিনুর ইসলাম ওরফে সানু ও মোঃ আলামিন পিতা মোঃ জোনাব আলী গ্রাম সৈয়দপুর আরো ৩/৪ জন গণধর্ষণ করে।মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। মোঃ শাহিনুর ইসলাম ওরফে সানুকে গ্রেফতার করা হয়েছে । অন্যান্য আসামী গ্রেফতারের কার্যক্রম চলমান । মোঃ শাহিনুর ইসলাম ওরফে সানুকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park