1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

খুলনা মফস্বল প্রেসক্লাবের আত্মপ্রকাশ” শাহীন আহবায়ক ও নজরুল নবীকে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি।।খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) সকালে সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।দৈনিক আজকের কণ্ঠস্বরের প্রতিনিধি মফিজুল ইসলাম টুকুর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে মহিদুল ইসলাম শাহীনকে আহ্বায়ক ও নজরুল ইসলাম নবীকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান ও মনিরা বেগম, সদস্য বরুণ কান্তি মন্ডল, গাজী যুবায়ের আলম ও শহিদুল ইসলাম।সভায় বিভিন্ন উপজেলা ও থানার সাংবাদিকদের সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রেসক্লাব উপদেষ্টারা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয় এবং মতবিনিময় শেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park