1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা নগরীতে ফুটপথ উচ্ছেদ অভিযান কেসিসি, জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপথে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। জন ও যান চলাচলের সুবিধার্থে কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা’র নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে নগরীর যশোর রোডে ফুটপথ দখল করে হোটেল ব্যবসা পরিচালনার দায়ে আজিজ হোটেলের স্বত্বাধিকারী আব্দুল আজিজকে ১ হাজার টাকা এবং হাজী মহসীন রোডে পরিবেশ দূষণ ও ফুটপথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে হাস-মুরগী ও পোল্ট্রি ফিড বিক্রেতা তাহমিদ পোল্ট্রির স্বত্বাধিকারী মোঃ আব্দুল­াহ শেখকে ৪ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া নগরীর যশোর রোড, মোস্তা গাউসুল হক রোড, হাজী মহসীন রোড, মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড, ক্লে রোড, রূপসা ঘাট, নতুন বাজার ও বড় বাজার এলাকার ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ সম্পত্তি শাখার কর্মচারীগণ অভিযানে অংশগ্রহণ করেন এবং নগর পুলিশ সদস্যগণ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park