1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

খুলনা দিঘলিয়ায় পুকুরে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার দিঘলিয়া উপজেলায় পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মারিয়া (১৭ মাস)। সে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম ২ নম্বর ওয়ার্ডের পোলের বাজার সংলগ্ন এলাকার মোঃ রফিকুল সরদারের কন্যা।ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শিশুটি তার নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খেলতে খেলতেই শিশুটি উঠানের পাশের গভীর পুকুরে পড়ে যায়।কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভেসে উঠলে তাকে দ্রুত উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহযোগিতায় শিশুটিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পিতা-মাতা শোকে ভেঙে পড়েছেন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ঝর্না বেগম বলেন, “এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রত্যেক বাবা-মায়ের উচিত শিশুদের প্রতি সর্বোচ্চ নজর রাখা। একটু অসতর্কতার কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে যেতে পারে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park