
খবর বিজ্ঞপ্তি।।বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (বিএনডিপি) খুলনা জেলার সমম্বয়ক নির্বাচিত হলেন মো: মনিরুল ইসলাম মোড়ল।গতকাল শনিবার সন্ধা ৭ টায় খুলনা জেলা পার্টি অফিসের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহবাজ জামান এর উপস্থিতিতে খুলনায় দলকে আরো গতিশীল করার লক্ষে মো: মনিরুল ইসলাম মোড়লকে সমন্বয়কের দায়িত্ব ভার অর্পণ করা হয়। এ সময় দলের মাননীয় চেয়ারম্যান লায়ন শেখ মোস্তাফিজুর রহমান উক্ত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যোগদান করেন।এসময় তিনি মো: মনিরুল ইসলাম মোড়লকে আগামী ৩০ দিনের মধ্যে দলকে সুসংগঠিত করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মো: জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ,মো: আলমগীর হোসেন, মো: আবুল কাসেম,মো: রাসেল, মো: রুবেল শেখ প্রমুখ।