1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ০৪ টি মোটর সাইকেল সহ ৩ চোর আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ।।খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। কেএমপি বিগত কয়েক মাস থেকেই অস্ত্রধারী, সন্ত্রাসী, নাশকতাকারী, চোরাচালানকারী, মাদক, জঙ্গি, অস্ত্র, গোলাবারুদ, চোরাই মোটর সাইকেল, জুয়াড়ি, বিকাশ এবং অনলাইন প্রতারণায় জড়িত প্রতারক, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী, হত্যাকান্ডে জড়িত আসামী ও ভূমিদস্যুসহ সমাজে প্রভাব প্রতিপত্তিশালী যারা নাশকতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।এরই ধারাবাহিকতায় গত ০৯ জুন ২০২৪ খ্রিঃ বিকালে মামলার বাদী কে.এম ফাবিদ হাসান শোভন খালিশপু থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকাস্থ ১৬ নং রোডের মেইন গেটের সামনে ব্যবহৃত মোটর সাইকেল YAMAHA FZ-S, ভার্সন-২ রেখে বাসায় প্রবেশ করে। চোরেরা বাদীর ব্যবহৃত মোটর সাইকেলের ইঞ্জিন কিল সুইচ করা থাকায় স্ট্রার্ট করতে না পারায় মোটর সাইকেলটি ঠেলে নিয়ে যায়। তখন আশেপাশের লোকজন নিয়ে ১৬ নং রোডের মাথায় খোঁজ করি এবং টহলরত পুলিশকে মোটর সাইকেল চুরির কথা বললে পুলিশ মোটর সাইকেল খোঁজার জন্য আমার সাথে বয়রা বাজারের দিকে যাওয়ার পথে সবুরের মোড়ে দুইজন লোক মোটর সাইকেলটি ঠেলে নিয়ে যাচ্ছে দেখতে পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় মোটর সাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য সুমন মিস্ত্রি(৩৫), পিতা-মনমত মিস্ত্রি, সাং-নাজিরঘাট, থানা- সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনা ও মোঃ সবুজ(৩৩), পিতা-মৃত: আশরাফ, সাং-ফুলবাড়ী গেট, থানা-আড়ংঘাটা, জেলা- খুলনাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় জড়িত থাকাসহ আরো একাধিক মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে। অতঃপর গত ১০ জুন ২০২৪ খ্রিঃ বিকালে খালিশপুর থানার একটি চৌকস টিম কর্তৃক আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য সুমন মিস্ত্রি এবং মোঃ সবুজ’দের দেয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন আতাদি গ্রাম হতে আসামী মাঃ সায়েম মৃধা(৩০), পিতা- মৃত: ছোমেদ মৃধা, সাং- আতাদি, খালেদ উকিলের বাড়ীর পাশে, ওয়ার্ড নং-৫, থানা- ভাংগা, জেলা- ফরিদপুরকে একটি মোটর সাইকেল, যার মডেল নং- TVS Apache RTR 160 4V উদ্ধারসহ গ্রেফতার করা হয়। উক্ত চোর চক্রের সক্রিয় সদস্যদের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা জানায় আরো চোরাইকৃত মোটর সাইকেল বাগেরহাট, গোপালগঞ্জ ও ভোলা জেলায় আছে। উক্ত চোর চক্রের সক্রিয় সদস্যদের দেওয়া তথ্য মতে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে ১২ জুন ২০২৪ খ্রিঃ আরও দুইটি চোরাই মোটর সাইকেল, যার মডেল নং-BAZAZ PALSAR 150CC ও BAZAZ DISCOVER- 110 CC উদ্ধার করা হয়। উক্ত চোর চক্রের সক্রিয় সদস্য সুমন মিস্ত্রি ও মোঃ সবুজ’দের নিকট হতে চুরির সময় হাতেনাতে ০১ টি মোটর সাইকেল এবং তাদের দেয়া তথ্য মতে পরবর্তীতে আরও ০৩ টি মোটর সাইকেল সহ মোট ০৪ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে খালিশপুর থানার মামলা নং-১৩, তারিখ-১০/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।প্রাথমিক তদন্তে এবং সিডিএমএস পর্যালোচনা করে উক্ত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি মামলার তথ্য পাওয়া গেছে। অত্র মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park