1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় যুবককে কুপিয়ে ৩০ হাজার টাকা ছিনতাই

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনা নগরীতে সালাম গাজী (৩৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স গলির সামনে হাওড়া ব্রিজের ওপর এ হামলা চালায় দুর্বৃত্তরা।সালাম গাজী নগরীর লবণচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা ইব্রাহীম গাজীর ছেলে।হামলাকারীরা তার ডান হাতে দুটি কোপ দিয়ে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় দুইজন হামলাকারী অতর্কিত আক্রমণ চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, মাদকের টাকার বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং একই এলাকার আরেকটি চক্রের সদস্যদের হাতে তিনি হামলার শিকার হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park