1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনা নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।নিহত মরিয়ম নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে। তিনি এক কন্যা সন্তানের জননী।পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মরিয়ম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতভর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যুর সংবাদ জানতে পারে পরিবার।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ির মালিক সুমনের ছোট ভাই বরাতের সঙ্গে নিহত নারীর পরিচয় ছিল এবং তিনি প্রায়ই ওই এলাকায় যাতায়াত করতেন।নিহত নারীর মা পারুল বেগম বলেন, ‘বুধবার বিকেলে বের হওয়ার সময় বলেছিল একটু পরই ফিরবে। কিন্তু আর ফিরে আসেনি। আজ দুপুরে মেয়ের মৃত্যুর খবর শুনে আমরা ভেঙে পড়েছি।’কেএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই ও সিআইডিকে তলব করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধ, তা নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park