1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

খুলনার বয়রায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

 

 

খুলনা প্রতিনিধি।। খুলনা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন কর ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. আশরাফুল, মামুন ও রাব্বি।আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনে শ্রমিকরা নির্মাণ কাজ করছিল বলে শুনেছি। সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park