1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

খুলনার দিঘলিয়া পথের বাজারে কোরবানির গরুর হাটের উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ।।খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজারে ১০ জুন সোমবার বিকালে গরুর হাট উদ্বোধন করা হয়েছে। উক্ত গরুর হাটটির শুভ উদ্বোধন করেন সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গাজী জিয়াউর রহমান জিয়া।এ সময় উপস্থিত ছিলেন পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আক্তার, আওয়ামী লীগ নেতা এস এম গোলাম রহমান, মাস্টার আইউব আলী, যুবলীগ নেতা ইমরান গাজী, সেনহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ঝর্ণা আক্তার, পলি আক্তার, আলেয়া পারভীন, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান রিপন মোড়ল, সরদার আলী আকবর, শেখ আশরাফ হোসেন, সাইফুল ইসলাম, মল্লিক আজিজুর রহমান, মোঃ আমীর আলী, সাইফুদ্দিন রীতা, কাজী মোশাররফ হোসেন, মোল্যা আশরাফ হোসেন, শেখ ইকতিয়ার হোসেন প্রমুখ।উল্লেখ্য দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের এই পথের বাজার কোরবানি পশু বিক্রয়ের জন্য অতি পুরাতন একটি অস্থায়ী পশুহাট। ১৯৮৮ সালে এ হাটটির শুভ যাত্রা শুরু হয়। সেই থেকে এ হাটটি এ এলাকার খুব জনপ্রিয় হাট হিসেবে খুলনা মহানগরীসহ দিঘলিয়া উপজেলায় পরিচিতি লাভ করেছে। বর্তমানে হাটটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে পরিচালিত।সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান তার উদ্বোধনী বক্তব্যে বলেন, এ হাটটির মাঠের পাশে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ পশু হাটের অর্জিত টাকায় এ সকল প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে, আগামীতেও হাটের অর্জিত টাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ব্যয় করা হবে।তিনি আরো বলেন, এই হাটে ছোট বড় গরু ছাগল সব ধরনেরই কোরবানির পশু পাওয়া যাবে। এখানে যে সকল কোরবানির পশু পাওয়া যাবে সেগুলো এই অঞ্চল এবং আশেপাশের বিভিন্ন অঞ্চলে খামারি এবং বিক্রেতারা তাদের নিবিড় পরিচর্যার মাধ্যমে লালন পালন করে বিক্রয়ের জন্য নিয়ে আসে। বিক্রয়ের জন্য এই হাটে আনা পশুগুলি কোন প্রকার রাসায়নিক খাবার ছাড়াই দেশীয় খাবার খড়,কুটা খৈল, ভুষি, ঘাস খাওয়ায়ে মোটা তাজা করা হয়ে থাকে। তাই কোরবানির জন্য ভালো পশু ক্রয় করতে আগ্রহী ক্রেতাদের এই হাটে আসার জন্য তিনি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park