1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার ডুমুরিয়ায় তারা বিশ্বাস এর সমর্থকদের উপর হামলা ; আহত-১০

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।খুলনার ডুমুরিয়া উপজেলায় মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী মো: আজগর বিশ্বাস তারার সমর্থকদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানাগেছে।ঘটনার সূত্রে জানা যায় খুলনার ডুমুরিয়া উপজেলায় তারার সমর্থকরা গতকাল শুক্রবার মোটরসাইকেল নিয়ে গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের উপর অতর্কিত হামলা চালায়।এতে অন্তত ১০/১২ জন আহত হয়েছে বলে জানাযায়।আহতরা এ প্রতিবেদককে জানান আমরা শান্তিপূর্ণভাবে মোটরসাইকেল নিয়ে জয় তারা বলতে বলতে যাচ্ছিলাম, ডুমুরিয়া আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাবার সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী হাতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমাদেরকে পিটাতে থাকে।আমরা ১০ থেকে ১২ জন আহত হই।এ বিষয়ে ডুমুরিয়া থানায় লিখিত একটি অভিযোগ দেওয়া হয়েছে।চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন,আমার জনপ্রিয়তায় ঈশ্বানীত হয়ে কতিপয় দুর্বৃত্তরা আমার সমর্থকদের উপরে হামলা চালিয়েছে।যাতে করে আমার কর্মী সমর্থকরা ভয় পায়।তিনি বলেন হামলা মামলা করে আমার এই জনপ্রিয়তাকে ম্লান করা যাবে না।জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।তিনি বলেন বরবরচিত নিরীহ মানুষের উপর এ হামলা বুঝিয়ে দিয়েছে আমার জনপ্রিয়তা।তিনি বলেন ‘মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমিই ডুমুরিয়াবাসীর দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেবো। নির্বাচিত হলে জনপ্রতিনিধি ভাগ্যের উন্নয়ন ঘটে; আর আমি কথা দিচ্ছি-মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি ডুমুরিয়াবাসীর ভাগ্যের উন্নয়ন ঘটাবো ইনশাল্লাহ।সকল স¤প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার।তাই আমি নির্বাচিত হলে অস¤প্রদায়িক চেতনায় সৌহার্দ্যরে প্রতীক হিসেবে ডুমুরিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের সামনে উপস্থাপন করবো। তাই সাবেকদের কথায় আবেগে না পড়ে বিবেক কাজে লাগিয়ে খুলনার শষ্য ভান্ডারখ্যাত ডুমুরিয়ার কৃষকদের উৎপাদিত খাদ্য-শস্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সুলভ মূল্যে সার-বীজ সহজপ্রাপ্তি এবং অবকাঠামোগত উন্নয়ন বুঝে নিতে মোটরসাইকেল মার্কায় ভোট দিন।গতকাল শুক্রবার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park