1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার খালিশপুরে আট বছরের শিশুকে ধর্ষণ

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ শিপন কুমার দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে খালিশপুর পিপলস গেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।খালিশপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, ভিকটিম প্রথম শ্রেণির ছাত্রী। শনিবার প্রাইভেট শেষে বাসায় এসে ঘরে অবস্থান করে। বাসায় মেয়েকে একা রেখে পাশের বাড়ির চাচার বাড়িতে মাছ কাটার জন্য মা চলে যান। সেখান থেকে ঘরে ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন তিনি। কিছুক্ষণ পর শিপন কুমারের বাড়ি থেকে কান্না করতে করতে মায়ের কাছে আসে শিশুটি। পরবর্তীতে কান্নার কারণ জানতে চাইলে মেয়ে বলে শিপন দুপুর ১টার দিকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দিয়ে ডেকে নিয়ে রেজাউলের বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য সে হুমকি প্রদান করে।তিনি আরও জানান, ভিকটিমের মা গৃহপরিচারিকার কাজ করেন। পক্ষান্তরে শিপন রেজাউল করিমের বাড়ির কেয়ারটেকার। বিষয়টি প্রথমে চাপা থাকলে পরবর্তীতে জানাজানি হয়। এ ঘটনায় ভিকটিমের মা খালিশপুর থানায় মামলা দায়ের করেছে। শিপনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park