1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

 

নাইম হাসান।।খুলনায় নিজ ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের হালদার বাড়ি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।নিহত বৃদ্ধার নাম সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫)। নৈহাটি গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী তিনি।স্থানীয়রা জানায়, গুলফার নাহার সেতারা নৈহাটি গ্রামের বাড়িতে একা থাকতেন।তাঁর একমাত্র ছেলে রায়হান এনবিআরের ইন্সপেক্টর পদে চাকরির সুবাদে ঢাকায় বাস করেন। শুক্রবার সকালে তাঁর বাড়ির গৃহপরিচারিকা শাহিনুর বেগম এসে ডাকাডাকি করতে থাকেন তবে গেটের দরজা খোলা ও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। তিনি আশপাশের লোকজন ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখতে পান, গুলফার নাহারের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ওই বৃদ্ধার উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park