1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

খুলনায় ‘মাদক ব্যবসার জেরে’ যুবক গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

 

খুলনা: খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইমরান হোসেন মানিক (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মর্ডান সী ফুডের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমরান ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার রূপসা মর্ডান সী ফুডের সামনে ইমরান হোসেন মানিক একটি চায়ের দোকানের সামনে বসে ছিল। এসময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে কয়েকজন সন্ত্রাসী ঘটনাস্থলে আসে। মানিক তাদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীরা তখন মানিককে উদ্দেশ করে পর পর দুই রাউন্ড গুলি করে। গুলি দুটি মানিকের একটি হাতে ও অপরটি পায়ে বিদ্ধ হয়। ঘটনাস্থলে থাকা জনতা তাৎক্ষণিক ভাবে সন্ত্রাসীদের ধাওয়া দিলে প্রাইভেটকার যোগে আসা সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাসেল নামের ওই যুবককে আটক করে।’রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় আটক রাসেলকে জিজ্ঞাসাবাদ অব্যহৃত আছে। একটি সূত্র জানায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে উক্ত ঘটনাটি ঘটেছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park