1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনায় অস্ত্রসহ তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড। আজ রোববার (০২ ফেব্রুয়ারি) ভোরে দাকোপ উপজেলার কালিনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, খুলনার দাকোপ উপজেলার মো. ইয়াসিন মোল্লা (৪০), মো. সোহরাব সানা (৬০) ও মো. সিরাজুল সানা (৩০)। তাদের বিরুদ্ধে অস্ত্রের মহড়া, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ রয়েছে।কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজার-সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ঘটনাস্থল থেকে এলাকার চিহ্নিত দুর্ধর্ষ তিন সন্ত্রাসীকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কালিনগর বাজার-সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনালা পাইপ গান, একটি চাইনিজ কুড়াল ও ৩টি ছুরি উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করে এলাকায় মাছের ঘের দখল করে আসছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে।এদিকে উদ্ধার হওয়া পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park