1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

খুবিতে তৃতীয় নৈয়ায়িক ন্যাশনাল্স-২০২৪ উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িক এর আয়োজনে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘তৃতীয় নৈয়ায়িক ন্যাশনাল্স-২০২৪’ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার(০৪ অক্টোবর) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।তিনি বলেন, বিতর্ক হচ্ছে সমাজের মুক্তির হাতিয়ার। যুক্তিতর্ক ছাড়া সামাজিক মুক্তি তথা কোন বিপ্লব সফল হয় না। বিতর্কের চর্চা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মননে গুরুত্বপূর্ণ অবদান রাখে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সংগঠন নৈয়ায়িক শিক্ষার্থীদের মধ্যে যুক্তিমনস্কতা বৃদ্ধি, সাংগঠনিক ও দায়িত্বশীলতার চর্চা করে সুনাগরিক তৈরির পথ সুগম করছে। তাদের প্রচেষ্টা যুক্তিবাদী সমাজ গঠনে ভূমিকা রাখবে যা দেশের সমৃদ্ধ অর্জন ও জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়াশোনার পাশাপাশি এমন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন তিনি।তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের জন্য নৈয়ায়িককে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। ভবিষ্যতে যাতে এ বিশ্ববিদ্যালয় থেকে আরও ভালো ভালো বিতার্কিক তৈরি হতে পারে এজন্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের সহযোগিতায় আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে গুরুত্বারোপ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, নৈয়ায়িক এর উপদেষ্টা প্রফেসর ড. তুহিন রায় ও সহকারী অধ্যাপক মো. জোবায়ের হোসেন।স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক মো.সোহেল আল সম্রাট। অনুষ্ঠান সঞ্চালনা করেন খালিদ আহম্মেদ।উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সদস্য ও নৈয়ায়িকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে দল অংশগ্রহণ করেছে।আগামীকাল ৫ অক্টোবর (শনিবার) এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park