1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আ. লীগ নেতা আটক, উধাও সঙ্গে থাকা তরুণী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট।। কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র‍্যাব। আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু খুলনার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১২টার পর কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে ইফতেখারকে আটক করা হয়।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র‍্যাব জানায়, ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কক্সবাজারে আসেন। হোটেল গোল্ডেন হিলের অতিথি লিপিবদ্ধ বই এ দেখা গেছে আটক ইফতেখার ও নিহত গোলাম রব্বানী টিপুর সঙ্গে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন।  রুমি নামের ওই নারী পলাতক বলে জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন।র‍্যাব আরও জানায়, আমাদের হাতে আসা হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান।এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন টিপু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park