1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

এবার ৭ রাজনৈতিক দলের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট : সংস্কারের বিষয়ে আগামী শনিবার দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারে ৭টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন তিনি। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে একটি সংলাপ হয়েছে। তার ধারাবাহিকতায় আগামী শনিবার  রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করবে সরকার।সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে- গণফোরাম, এলডিপি, বারো দলীয় জোট, বাংলাদেশ জাতীয় পার্টি (আন্দালিব রহমান পার্থ), জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল ও লেবার পার্টিকে। তবে এবারও সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।উপপ্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি প্রাধান্য পেয়েছে। এ সময় মির্জা ফখরুলের মাইনাস টু ফরমুলা ইস্যুতে মন্তব্য বিষয়ে তিনি বলেন, সরকারের এমন কোনো পরিকল্পনা নেই। এসব নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তা হওয়ার সম্ভাবনাও নেই।তিনি আরও বলেন, চাঁদাবাজি করলে শক্ত হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। বাজার সিন্ডিকেট ভাঙ্গার চেষ্টা চলছে। কারা দাম বাড়াচ্ছে তা জানানো হলে সরকার ব্যাবস্থা নেবে। পরিবহনে চাঁদাবাজির বিষয়ে খাত সংশ্লিষ্টরা কাজ করবেন। এ সময় আড়তদাররা সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করবে ব্যবসায়ীদের সাথে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।গার্মেন্টস ইস্যুতে তিনি বলেন, বর্তমানে ৯৯ শতাংশ গার্মেন্টস খোলা রয়েছে। দুই-একটি গার্মেন্টস বন্ধ রয়েছে। তবে সেখানে শ্রমিক অসন্তোষ নেই। শিগগিরই সেগুলো খোলা হবে।উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। তারপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তার সরকার এরইমধ্যে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। তবে আগের দুই দফা ও আগামীতেও ‘ফ্যাসিবাদী শাসন’ ও ‘গণহত্যায়’ অভিযুক্ত আওয়ামী লীগকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি এবং হবে না বলে আগেই সরকার জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park