1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

একযোগে পুলিশের ২৯ কর্মকর্তাকে বদলি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

 

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এবং এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ২৯ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।ডিএমপির সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জয়নাল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির ডিবি লালবাগের মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার রবিউল ইসলামকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিবি মিরপুরের উপ-কমিশনার মানস কুমার পোদ্দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (খুলনা আরআরএফ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার আশরাফুল ইসলামকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।অন্যদিকে, ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার মো. মাহবুব উজ জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আজিমুল হককে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রাজশাহী সারদার পুলিশ সুপার ফারুক আহমেদকে ডিএমপির উপ-কমিশনার হিসেবে, ময়মনসিংহ রেঞ্জের সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপিতে, এসবির সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে ডিএমপিতে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি (সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার সুফিয়ান আহমেদকে ডিএমপিতে, খুলনা পিটিসির উপ-কমিশনার ইসরাইল হাওলাদারকে ডিএমপিতে, বিএমপির উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ডিএমপিতে, রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলামকে ডিএমপিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হক, মো. শাহরিয়ার আলী ও রওনক জাহানকে ডিএমপিতে, নৌ পুলিশের এসপি মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপিতে, পিবিআই পুলিশ সুপার রওনক আলমকে ডিএমপিতে এবং এসবির সুপারনিউমারি অ্যাডিশনাল এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জসীম উদ্দিনকে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে ডিএমপিকে সংযুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park