1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

উদ্বোধনী দিনে পাবে ৫০ পরিবারের ১ হাজার জন” খুলনায় পৌঁছেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

সোনিয়া তালুকদার,খুলনা।। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।খুলনা খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সকাল ১০টায় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হবে।এ উপলক্ষে খুলনায় ৪ হাজার ১৫৮টি কার্ড এসেছে।প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এবং বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। উদ্বোধনী দিনে খুলনায় ৫০টি পরিবারের ১ হাজার সুবিধাভোগী কার্ড পাবেন। বাকিগুলো বিভিন্ন বুথের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হবে।সমাজসেবা অধিদপ্তরের সূত্রে জানা যায়, পারিবারিক কার্ড বিতরণের জন্য পাইলট কর্মসূচির অধীনে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে পরিবার জরিপ করা হয়। জরীপে সুবিধাভোগীর তালিকা ঢাকায় পাঠানোয় ৪ হাজার ১৫৮টি কার্ড খুলনায় এসে পৌঁছেছে। এর মধ্যে ১ হাজার কার্ড আজ মঙ্গলবার বিতরণ করা হবে। বাকি কার্ডগুলো পর্যায়ক্রমে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park