1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের আয়োজনে কারচুপির নির্বাচন নয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

দিগন্তর রিপোর্ট।।খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “সুষ্ঠু ধারার গণতন্ত্র উন্নয়নে কারচুপির নির্বাচন নয়” শীর্ষক এক সেমিনার।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শাহবাজ জামান।সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকারই গণতন্ত্রের মূল শক্তি। ভোটের অধিকার হরণ মানেই জনগণের কণ্ঠরোধ। তাই কারচুপিমুক্ত নির্বাচন নিশ্চিত করাই এখন সময়ের বড় দাবি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিনের প্রধান সম্পাদক মো. মারুফ হোসেন ও সম্পাদক এস এম সাহিদ হেসেন। তারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা। তারা রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।সেমিনারে বক্তব্য রাখেন মো: আফজাল হোসেন, সহ সম্পাদক দৈনিক ভোরের চেতনা” কে এম নাইমুল আলম, নির্বাহী সম্পাদক, দুর্নীতি রিপোর্ট ২৪ ডট কম” শেখ শাহিন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক ঢাকার সময়”। তারা সবাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান, আপেল মাহমুদ, আকতার হোসেন বাবলু, সোনিয়া তালুকদারসহ বিভিন্ন,সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আপেল মাহমুদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park