1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে প্রচার দলের সংবাদ কভারেজের আমন্ত্রণ

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কর্তৃক আয়োজিত আগামীকাল ১৩ অক্টোবর, রবিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের জহিরুল ইসলাম চৌধুরী হলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন উপলক্ষে বিএনপির ভূমিকা প্রতিপাদ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রচার দলের প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (সাবেক এমপি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ্যাড. আব্দুস সালাম আজাদ, যুগ্ম মহাসচিব-বিএনপি।আরো উপস্থিত থাকবেন এ্যাড. শিরিন সুলতানা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক-বিএনপি ও উপদেষ্টা, জাতীয়তাবাদী প্রচার দল,আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, ইঞ্জিঃ ইশরাক হোসেন, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য,তানভীর আহমেদ রবিন, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ-বিএনপি, সভাপতিত্ব করবেন মাহফুজ কবির মুক্তা, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল।অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন আকবর হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল। প্রবন্ধ উপস্থাপনা করবেন মোঃ রুহুল আমিন, সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল।ডকুমেন্টারি উপস্থাপক হিসেবে বক্তব্য রাখবেন ওয়াকিদুজ্জামান ডাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল।উক্ত আলোচনা সভার সংবাদ কভারেজ করতে সকল ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট এবং অনলাইন পত্রিকার সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন।এক প্রেস বার্তায় শনিবার তিনি এই আমন্ত্রণ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park