1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

আজ পবিত্র শবেবরাত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

ডেস্ক রিপোর্ট।।আজ মঙ্গলবার সূর্যাস্তের পর পবিত্র শবে বরাত পালিত হবে। এটি মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা, আত্মশুদ্ধি ও দোয়ার একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত। তবে শবে বরাত পালন নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।কেউ এটিকে বিশেষ ইবাদতের রাত মনে করলেও অনেক আলেম কুরআন ও সহিহ হাদিসে সুস্পষ্ট প্রমাণ না থাকায় বিশেষ আনুষ্ঠানিক আমলকে বিদআত বলে মনে করেন।যদিও সহিহ বুখারি ও সহিহ মুসলিমে এসেছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ এক-তৃতীয়াংশ বাকি থাকতে দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন, আমাকে ডাকার কেউ আছে কি? আমি তার ডাকে সাড়া দেব। আমার কাছে চাওয়ার কেউ আছে কি? আমি তাকে তা প্রদান করব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছে কি? আমি তাকে ক্ষমা করব।’

উপমহাদেশে এ রাতে নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির, দোয়া ও ইস্তেগফারের প্রচলন রয়েছে।তবে ইসলামের প্রথম যুগে এবং আরব বিশ্বের অধিকাংশ দেশে শবে বরাত পালনের রীতি নেই।ইতিহাসবিদদের মতে, হিজরি পঞ্চম শতকে ফিলিস্তিন থেকে শবে বরাতের বিশেষ ইবাদতের প্রচলন শুরু হয় এবং পরে তা উপমহাদেশে বিস্তার লাভ করে।শবে বরাত উপলক্ষ্যে আজ দেশের বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আগামীকাল সরকারি ছুটি। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শবে বরাতকে আত্মশুদ্ধি ও জাতির কল্যাণে দোয়ার সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park